Wednesday, March 11, 2026
28 C
Kolkata

দুর্নীতির জন্য রেশন ডিলারকে বরখাস্ত করায়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দশ জন গ্রেপ্তার

জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান,এনবিটিভি:
রেশন ডিলারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অজুহাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা ও মারপিটে মত দেওয়ার অভিযোগে শুশুনিয়া অঞ্চলের তুল্লা-ভান্ডার পুর এলাকা থেকে দশ জন কে গ্রেপ্তার করেছে মন্তেস্বর থানার পুলিশ।ধৃতদের নয় জন ভান্ডারপুর ও একজন তুল্লা গ্রামের বাসিন্দা ও বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত রেশন ডিলারকেও।
গত কয়েক সপ্তাহ ধরে রেশন ডিলারের দুর্নীতির অভিযোগ নিয়ে ভান্ডারপুর গ্রামে গ্রাহকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছিল। রেশন সামগ্রী কম দেওয়া, মৃত ব্যক্তির রেশন কার্ডে দীর্ঘদিন ধরে রেশন তোলা, কেরোসিন তেলের দাম বেশি নেওয়া, সর্বোপরি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে। গ্রামবাসীর সই করা অভিযোগপত্র জমা পড়েছিল মন্তেস্বর ব্লক খাদ্য দপ্তরে। আজ সকালে ভান্ডারপুর গ্রামে গ্রামবাসীদের একাংশের পক্ষ হতে ঢোল পিটিয়ে রেশন ডিলার গ্রাম বাসীদের নিয়ে বিকালে শালিসি সভার প্রচার করা হয়। বিকালে মন্তেস্বর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায়। পুলিশ জানায়, এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দশজনকে গ্রেপ্তার করে। মন্তেস্বর ব্লক খাদ্য আধিকারিক দেবাশীষ সেন সোমবারই বেলার পর অভিযুক্ত ওই রেশন ডিলার মেহেদা বেগমকে বরখাস্ত করা হয়েছে।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories