Wednesday, March 11, 2026
23.6 C
Kolkata

মঠবাড়িয়ায় কীটনাশক পান করে গৃহবধূর আত্নহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাকিলা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, সাকিলা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত সাকিলা বেগম পৌরসভার ৭নং ওয়ার্ড মিরুখালী রোড এলাকার মো. হাসান ঘরামীর স্ত্রী। ওই দম্পত্তির ৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত সাকিলা বেগমের ভাই লোকমান হোসেন বলেন, আমার বোনের স্বামী সৌদিফেরত হাসান মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে আমার বোনের সঙ্গে প্রায়ই কলহ হতো। আমাদের ধারণা, হাসান আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

মঠবাড়িয়া থানার এসআই তৌফিকুল ইসলাম জানান, গৃহবধূ সাকিলা বেগম তার স্বামী হাসানের সঙ্গে সোমবার বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক সাকিলা বেগমকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান শিল্পী জানান, ওই গৃহবধূকে মৃতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মঠবাড়িয়া থানার ওসি আ. জ. ম. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মঠবাড়ীয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories