Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

লাদাখ থেকে অরুণাচল, পুরো সীমান্ত জুড়েই সেনা বাড়াচ্ছে চিন

এনবিটিভি ডেস্ক: অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সিকিম, উত্তরাখণ্ড হয়ে লাদাখ, ভারত-চিনের পুরো সীমান্ত জুড়েই ফের সেনাবাহিনী ও অস্ত্র সমাহার বাড়চ্ছে চিন। বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ওই সূত্র আরও জানিয়েছে, শুধুমাত্র লাদাখ অঞ্চলেই ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রনরেখা (LAC) বরাবর দূরপাল্লার কামান, ট্যাঙ্ক. আর্টিলারি গান, ফাইটার বোম্বার, রকেট ফোর্স ও এয়ার ডিফেন্স রাডার এনেছে চিন। সংবাদসংস্থা এএনআই-কে উদ্ধৃত করে জানানো হয়েছে, ভারত দাবি করছে আগে ওই সমস্ত ভারী অস্ত্রশস্ত্র সরানোর জন্য। প্রকৃত নিয়ন্ত্রনরেখায় উত্তেজনা কমাতে এই পদক্ষেপ আগে প্রয়োজন।

যদিও কূটনৈতিক ও সামরিক স্তরে দ্রুত সমস্যা সমাধানের জন্য আলোচনা চালাচ্ছে ভারত ও চিন। কিন্তু এরমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা সেনা মোতায়েনের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারতের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, লাদাখ ও সিকিমে দুই দেশের সৈনিকদের মধ্যে হাতাহাতি হওয়ার পর থেকেই সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছে বেজিং। বসে নেই ভারতও, সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠাচ্ছে ভারত। এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা পোস্টগুলির সঙ্গে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।

পাশাপাশি এএনআই বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) ডিজি অনিল কুমারকে উদ্ধৃত করে জানিয়েছে, চিন সীমান্তে প্রচুর শ্রমিক পাঠানো হচ্ছে। মূলত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও লাদাখে দুর্গম এলাকায় রাস্তা ও পরিকাঠামো তৈরির কাজে গতি আনতে বিআরও ইতিমধ্যেই একটি ট্রেন ভাড়া নিয়ে ১৫০০ শ্রমিককে ঝাড়খণ্ড থেকে পাঠানোর ব্যবস্থা করেছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে, বিআরও আরও ১১,০০০ শ্রমিককে ওই তিন রাজ্যে পাঠানোর জন্য রেলের সঙ্গে মৌ (MoU) স্বাক্ষর করেছে। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতও বাহিনী ও প্রয়োজনী অস্ত্রশস্ত্র সীমান্তে পাঠিয়ে দিয়েছে চিনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories