Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

আসন্ন বাজেটে দেখা যাবে ২০২০ সালের ৪-৫টি মিনি বাজেটের অংশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০২০ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে মিনি বাজেট পেশ করেছিলেন তারই সংযোজন হবে আসন্ন কেন্দ্রীয় বাজেটে। তার বক্তব্য, এই দশকের প্রথম সংসদীয় অধিবেশনটিকে অগ্রাধিকার দেওয়া হবে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখায়।

এদিন প্রধানমন্ত্রী মোদী সংসদে বলেন, “এটা বাজেট অধিবেশন। ভারতের ইতিহাসে প্রথম বারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৪-৫টি মিনি বাজেট পেশ করেছেন ২০২০ সালে বিভিন্ন রকমের প্যাকেজের মাধ্যমে। তার ফলে এবারের বাজেট হবে ৪-৫টি মিনি বাজেটের অংশ বিশেষ বলে আমি বিশ্বাস করি।”

সংসদে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন “আজকে এই দশকের অধিবেশন শুরু হচ্ছে। এই দশক খুবই গুরুত্বপূর্ণ ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দেশের কাছে সুবর্ণ সুযোগ এসেছে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণ করার ।”

তিনি জানিয়েছেন, অধিবেশনে আলোচনা মূল ফোকাস থাকবে এই দশকের উপর। তিনি জোর দিতে চান সংসদে যেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা থেকে সরে না আসে।

বাজেট অধিবেশন আজ থেকে শুরু হল। প্রথমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দুই কক্ষের জন্য ভাষণ দেন। তার সেই ভাষণ অবশ্য বিরোধী ১৮টি দল বয়কট করেছে। কারণ বিরোধীরা নয়া তিন কৃষি আইনের বিরোধিতা করছে এবং কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে দুমাস ধরে আন্দোলনে নেমেছে কৃষকেরা। এই আন্দোলনের মধ্যে গত বছরের বাদল অধিবেশনের পর এই প্রথম সংসদে বৈঠক হল।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার সংসদে পেশ করবেন অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১। সাধারণত অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হত সাধারণ বাজেটের আগের দিন। কিন্তু এবারে বাজেট পেশের দিন সোমবার হওয়ায় এবং তার আগের দিন সপ্তাহান্ত হয়ে যাওয়ায় শুক্রবারে এই অর্থনৈতিক সমীক্ষা সংসদে রাখা হচ্ছে। ফলে এবারে যেন একটু বেশি আগে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পর এদিন দুপুর আড়াইটে নাগাদ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রামানিয়াম সাংবাদিক সম্মেলন করবেন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories