Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ইউএপিএ মামলার সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের তুলনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলার সংখ্যা ২০২২ সালে ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ এই ধারায় মামলার সংখ্যা ছিল ৮১৪টি। ২০২২ সালে এই মামলার সংখ্যা দাড়ায় ১০০৫ এ।

এই আইনটি আগে থেকেই বহুল সমালোচিত।

জম্মু ও কাশ্মীরে এই আইনে সবচেয়ে বেশি সংখ্যাক মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালে এই ধারায় মামলা ছিল ২৮৯টি। ২০২২ সালে সেটি বেড়ে দাড়ায় ৩৭১ এ। জম্মু ও কাশ্মীরের পরে এই ধারায় সবচেয়ে বেশি মামলা হয়েছে মণিপুরে। ২০২১ সালে মণিপুরে এই ধারায় মামলা হয়েছিল ১৫৭টি। ২০২২ সালে সেটি দাড়ায় ১৬৭টিতে।

এরপর পাঞ্জাব ও হরিয়ানাতেও পূর্ববর্তী বছরের তুলনায় বেশি মামলা দায়ের করা হয়।

২০২১ সালে  রাষ্ট্রদ্রোহ বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল ৫১৬৪টি। ২০২২ সালে সেটি বেড়ে মামলার সংখ্যা হয় ৫৬১০টি।

সমালোচকরা মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়াকে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে হুমকি বলে চিহ্নিত করেছেন।

রিপোর্ট অনুযায়ীই, ইউএপিএ-তে সব থেকে বেশি মামলা হয়েছে মণিপুরে (১৬৭)। সেখানে বিজেপি-জোটের সরকার রয়েছে। তার পরেই রয়েছে বিজেপিশাসিত অসম (১৩৩)। এর পরে রয়েছে আর এক বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ (১০১)। ঝাড়খণ্ডে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা হয়েছে ৭১টি। গুজরাত, হিমাচল প্রদেশ, মিজ়োরাম, রাজস্থান, সিকিম, তেলঙ্গানাতে অবশ্য ওই আইনে কোনও মামলা রুজু হয়নি।

সব চেয়ে বেশি রাষ্ট্রবিরোধী কাজকর্মের অভিযোগে মামলাও হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে (২২০৭)। এর পরেই রয়েছে তামিলনাড়ু (৬১৮), কেরল (২৯৭) এবং অসম (২৯৩)

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories