ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ১২৮ ইসিরায়েলি জিম্মিদের মুক্তি দিলে কালই যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিয়াটেল মাইক্রোসফ্টের এক সাবেক কর্মকর্তার বাড়িতে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাইডেন বলেন, এটা (যুদ্ধবিরতি) হামাসের উপর নির্ভর করে। তারা যদি চায়, আমরা আগামীকালই বিরোধ শেষ করতে পারব এবং যুদ্ধবিরতি আগামীকাল থেকেই শুরু হবে।
এর আগে গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর গাজায় অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিরতির পর ফের পুর্ণমাত্রায় যুদ্ধ শরু হয় হামাস ও আইডিএফের মধ্যে। এই যুদ্ধের তিন মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে বেশ কয়েক বার চেষ্টার পরও এখন পর্যন্ত গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আনতে সফল হতে পারেনি।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাইডেন। কিন্তু সেই আপত্তি উপক্ষো করে রাফায় হামলা চালাচ্ছে ইসরাইয়েল। এই টানাপোড়নে সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ পাঠানোয় স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।


