Sunday, March 8, 2026
31.2 C
Kolkata

করোনা আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে বিশ্বে ৩ নম্বরে উঠে এল ভারত

এনবিটিভি ডেস্ক: করোনার থাবায় আক্রান্ত দেশগুলির তালিকায় ক্রমশ শীর্ষে উঠে আসছে ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪,২৪৮ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাত লাখ ছুঁইছুঁই।

বিশ্বের করোনা সংক্রান্ত পরিসংখ্যান সংস্থা worldometers-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৯৭,৯৩৬। ফলে তথ্য অনুযায়ী ভারত করোনায় আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে তিনে উঠে এল। ভারতের আগে এখন শুধুমাত্র আমেরিকা ও ব্রাজিল।

worldometers-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার। শীর্ষে আমেরিকা, সেখানে আক্রান্তের সংখ্যা ২৮ লাখেরও বেশি। দ্বিতীয় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি। তৃতীয় ভারতে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ছুঁতে চলেছে।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা। ২০-২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে এখন রোজ ২৪-২৫ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪২৫ জনের।

ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮,৮২২ জন করোনা রোগীর। এরপরেই রয়েছে দিল্লি, সেখানে মারা গিয়েছেন ৩,০৬৭ জন। তৃতীয় স্থানে গুজরাত (১,৯৪৩)। এরপরে রয়েছে একে একে তামিলনাড়ু (১,৫১০), উত্তরপ্রদেশ (৭৮৫), পশ্চিমবঙ্গ (৭৫৭) ও মধ্যপ্রদেশ (৬০৮)।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সুস্থতার হারও সন্তোষজনক। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৫০ জন করোনা রোগী। ফলে রবিবার পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন চার লাখ ২৪ হাজার ৪৪৩ জন করোনা রোগী।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories