Monday, March 9, 2026
25.4 C
Kolkata

জীবননগর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ শীর্ষ তালিকার মাদক ব্যবসায়ী আটক।

উপজেলা প্রতিনিধি,
মোঃরেজাউল ইসলাম;

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় বাঁকা ইউনিয়নের প্রতাপপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রকি মণ্ডল, এএসআই কামরুজ্জামান এবং এএসআই মিজানুর রহমান জীবননগর থানাধীন বাঁকা ইউনিয়নের প্রতাপপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল (DY-50) ও ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ প্রতাপপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে তৌফিক ইসলাম (২৫) এবং মন্টুর ছেলে সাদ আহম্মেদ মিঠু ওরফে আশিককে (২০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া এএসআই কামরুজ্জামান বলেন, জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর এলাকাকে মাদকশূন্য করতে আমরা করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চলেছি। সকলের সহায়তা পেলে মাদকবিরোধী এই যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories