Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

নতুন মাইলস্টোন গড়লেন শাকিব

নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফিরেই দুর্দান্ত সাকিব আল হাসান৷ সোমবার এক অনন্য মাইলস্টোন গড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক৷ শাকিব হলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি তিন ফর্ম্যাট মিলিয়ে ব্যাটে ছ’হাজার রান এবং তিনশোর বেশি উইকেট নিলেন৷

নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই বল হাতে দারুণ পারফর্ম করে ম্যাচের সেরা হয়েছিলেন শাকিব৷ আর সোমবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন বাংলাদেশের বছর তেত্রিরিশের অল-রাউন্ডার৷ সেই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে, একই দেশের হয়ে তিন ফর্ম্যাটে ৬০০০ রান এবং ৩০০ বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন শাকিব৷

টেস্ট, ওয়ান ডে এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬ হাজার রানের মালিক হন শাকিব৷ এর আগেই তিনশোর বেশি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে নেমে ব্যাট হাতে সফল না-হলেও বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বাংলাদেশি অল-রাউন্ডার৷

নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফর্ম করেই চলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অল-রাউন্ডার৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানের পাশাপাশি মাত্র ৮ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন৷ পরের ম্যাচেও দু’টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সাত উইকেট ম্যাচ জিতিয়েছিলেন৷ আর এদিন ৫১ রানের ইনিংস খেলেন শাকিব৷

সোমবার জিতলে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ৷ প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ এগিয়ে এদিন চট্টগ্রামে খেলতে নামবে তামিম ইকবালের বাংলাদেশ৷ এদিন টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ৷ বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি৷ প্রথম ওভারেই আউট হন লিটন দাস৷ দ্বিতীয় উইকেটেও পার্টনারশিপ হয়নি৷ মাত্র ৩৮ রানে দু’ উইকেট হারায় বাংলাদেশ৷

কিন্তু তৃতীয় উইকেটে ক্যাপ্টেন তামিমের সঙ্গে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশ ইনিংসের হাল ধরেন৷ শেষ পর্যন্ত ৮১ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে আউট হন শাকিব৷ আর ক্যাপ্টেন তামিন ৬৪ রানের ইনিংস খেলেন৷

Hot this week

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

Topics

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

Related Articles

Popular Categories