Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারত–পাক ম্যাচ নিয়ে নীরব গম্ভীর, প্রশ্নের মুখে জল্পনা তুঙ্গে

পাকিস্তান সরকারের সিদ্ধান্তে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে তাদের দল মাঠে নামবে না। এই ঘোষণার পর থেকেই ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ— সকলের মধ্যেই জোর চর্চা চলছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন যে আবারও খেলাধুলার মঞ্চে প্রভাব ফেলছে, তা স্পষ্ট।

এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় দলের শিবিরে কৌতূহল বাড়লেও প্রকাশ্যে কেউ বিশেষ মন্তব্য করতে চাইছেন না। বুধবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর আগে সাংবাদিকরা দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছে পাকিস্তানের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চান। তবে তিনি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে চলে যায় বলে জানা যায়।তার এই নীরবতাই নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এর মাঝেই সামাজিক মাধ্যমে গম্ভীরের আগের একটি বক্তব্য আবার ছড়িয়ে পড়েছে। পুলওয়ামা হামলার পর তিনি পাকিস্তানের সঙ্গে ক্রীড়া সম্পর্ক বন্ধ রাখার পক্ষে মত দিয়েছিলেন। তার কথায়, সন্ত্রাস হামলার ঘটনার পর স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব নয় এবং প্রয়োজনে আন্তর্জাতিক আসরেও কঠোর অবস্থান নেওয়া উচিত। ক্রিকেট মহলের একাংশ মনে করছেন, রাজনীতির প্রভাব খেলায় পড়া ঠিক নয়। ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে। ফলে এমন সিদ্ধান্তে টুর্নামেন্টের আকর্ষণ কমতে পারে। বিশ্বকাপের আগে এই পরিস্থিতি ক্রিকেট দুনিয়ায় অনিশ্চয়তা তৈরি করেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories