Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

নাটোরে করোনা জয়ী পুলিশ ইন্সপেক্টরের মাস্ক বিতরণ:

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম (৪২) করোনায় আক্রান্ত হয়ে নিজেকে আইসোলুয়েটেড করে রেখেছিলেন দীর্ঘ ১৬ দিন। করোনার সাথে যুদ্ধ করে জয়ীও হলেন তিনি। কিন্তু উপলদ্ধি জন্মেছে কারও যেনো করোনা ভাইরাসের সাথে বাস করতে না হয়। আর তাই করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসার পরের দিন থেকে তিনি ব্যক্তিগত অর্থায়নে মাস্ক কিনে তা বিনামূল্যে বিতরণ করছেন মানুষের মাঝে। পাশাপাশি নিয়মমতো মাস্ক পড়া, স্বাস্থ্য বিধি মানার পরামর্শও দিচ্ছেন তিনি।
বুধবার দুপুরে ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বনপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ‘মাস্ক ব্যবহার করছেন না’ এমন ৫ শতাধিক মানুষের মাঝে বিতরণ করেছেন উন্নতমানের মাস্ক। বাস, ট্রাক, ইজিবাইক, রিক্স্রাভ্যান থামিয়ে চালক ও যাত্রীদের, ফুটপাত বা মার্কেটের দোকানদার ও খদ্দেরদের মাঝে তিনি বিতরণ করছেন মাস্ক।
ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, গত ১৮ মে নমুনা পরীক্ষায় আমার শরীরে করোনা ভাইরাসের আক্রমণ নিশ্চিত হই। এরপর থেকে আইসোয়েলুয়েশনে যাই ও ঘরে বসে চিকিৎসকের পরামর্শ মতে ঔষধ সেবন করি এবং বিভিন্ন নিয়ম মেনে চলি। পরবর্তীতে ২৮ মে এবং দ্বিতীয় পর্যায়ে ৪ জুন নমুনা পরীক্ষায় আমার রেজাল্ট নেগেটিভ আসে। আমি সুস্থ হলাম ঠিকই কিন্তু উপলদ্ধি করতে সক্ষম হয়েছি মৃত্যুর দ্বারপ্রান্তে আসলে কতটুকু অসহায় লাগে নিজেকে। আর এই উপলদ্ধি থেকেই প্রতিনিয়ত কামনা করি কোন ব্যক্তি যেনো করোনায় আক্রান্ত না হয়। আর তাই আমার পক্ষ থেকে সাধ্যমতো মাস্ক বিতরণ করছি। পুলিশ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জন সমাগম এড়িয়ে চলতে ও করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি মানতে সকলের প্রতি অনুরোধ জানান।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories