Sunday, March 8, 2026
31.2 C
Kolkata

নাটোরে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ

নাটোরে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৬ জন। এর আগে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ জন। শুক্রবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর মধ্যে নাটোর সদরে দশজন, বাগাতিপাড়ায় পাঁচজন, সিংড়ায় একজন, বড়াইগ্রাম তিনজন ও লালপুরে একজন করোনা রোগী শনাক্ত। বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন অফিস থেকে সাতজন আক্রান্তের খবর দেয়া হয়েছিল। কিন্তু শুক্রবার সকালেই তা পাল্টে ২০ জন করা হয়েছে। নাটোর সিভিল সার্জন অফিসের বিভ্রান্তিকর তথ্যের কারনেও অনেক সময় সঠিক সংবাদ পরিবেশনে সমস্যা হচ্ছে বলে জানান অনেক সাংবাদিক। অন্যান্য জেলা দুপুরের আগেই করোনা আক্রান্তের তথ্য পরিবেশন করতে পারলেও নাটোর থেকে গণমাধ্যমগুলোতে এই তথ্য প্রদানে অনেক বিলম্ব হয়। এমনিতেও তারা প্রতিদিন রাত সাড়ে আটটার আগে তথ্য প্রদান করতে অক্ষম। নাটোরের স্বাস্থ্য বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষ সঠিক দিকনির্দেশনা পান না হোম কোয়ারেন্টাইন থাকা অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ থাকা পরিবারের সদস্যরা।

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, আক্রান্ত রোগীদের খোঁজখবর নেয়ার কেউ নেই। এরকম নারদ বার্তা অফিসে বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোনে জানানো হয় তাদের সমস্যার কথা এবং তারা প্রশ্ন করেন করোনা আক্রান্তদের দেখাশোনার ভার আসলে কাদের। সমন্বয়হীনতা কাটিয়ে উঠে সঠিক তথ্য পাবে নাটোরবাসী এমনটাই আশা করেন সংশ্লিষ্টরা।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories