Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে এই মামলায় বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে একই মামলায় বাকি তিন অভিযুক্ত—কুলদীপ, নির্মল এবং কিষাণ লালের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখা হয়েছে।

শনিবার প্রধান বিচারপতি শীল নাগুর নেতৃত্বাধীন বেঞ্চ এবং বিচারপতি বিক্রম আগরওয়ালের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। ২০০২ সালে সাংবাদিক রাম চন্দর ছত্রপতিকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি ‘পুরা সচ’ নামে একটি সংবাদপত্র প্রকাশ করতেন। ওই পত্রিকায় একটি বেনামি চিঠি প্রকাশিত হয়েছিল, যেখানে ডেরা সচ্চা সৌদার সদর দফতরে মহিলাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ ছিল।

এই ঘটনার পর ২০০৩ সালে মামলা দায়ের হয়। পরে ২০০৬ সালে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের সময় সিবিআই দাবি করেছিল, এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ছিলেন গুরমিত রাম রহিম সিং। এরপর ২০১৯ সালে সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমসহ চারজনকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

তবে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। সেই আপিলের ভিত্তিতেই এবার গুরমিত রাম রহিম সিংকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। যদিও অন্য তিন অভিযুক্তের সাজা বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, গুরমিত রাম রহিম বর্তমানে দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা ভোগ করছেন। সাম্প্রতিক সময়ে একাধিক মামলায় তিনি আইনি স্বস্তি পেয়েছেন। ২০২৪ সালেও ডেরা ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলায় হাইকোর্ট তাকে বেকসুর খালাস দিয়েছিল। এবার সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলাতেও খালাস পেলেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories