Sunday, March 8, 2026
32.4 C
Kolkata

পলাশবাড়ী থানার ওসির অপসারন দাবী করে মোটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন।

 

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধায় অতিরিক্ত যাত্রী বহনের মিথ্যা অভিযোগে এনে জান্নাত পরিবহন আটক করে পুলিশের চাঁদা দাবী ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ উত্তেজিত শ্রমিকদের উপর গুলি চালানোর নির্দেশ প্রদানের প্রতিবাদ এবং তার অপসারন দাবি করে ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা বাসষ্ট্যান্ডে এক জনাকীর্ন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু তার লিখিত বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সরকারী নির্দেশনা মোতাবেক প্রতিদিনের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে গাইবান্ধা থেকে চট্রগ্রাম গামী জান্নাত পরিবহনের একটি বাস ২৬ জন যাত্রী নিয়ে গতকাল ১৮ জুন বুধবার রাত ১০টার দিকে গাইবান্ধা থেকে রওনা দিলে তুলশীঘাট নামক স্থানে পৌছিলে গাইবান্ধা সদর থানা পুলিশ চেকপোষ্টে বাসটি আটক করে। এসময় পুলিশ গাড়ীর কাগজ পত্র যাচাই করে সঠিকতা থাকলেও অতিরিক্ত যাত্রী বহনের মিথ্যা অভিযোগ এনে ২ হাজার টাকা চাঁদা দাবী করে গাড়ীটি আটক করে রাখে বলে শ্রমিকরা জানান।

জান্নাত পরিবহন চাঁদার দাবি করে আটক করেছে পুলিশ। এই খবর দ্রুত পলাশবাড়ীতে ছড়িয়ে পড়লে শ্রমিকরা পলাশবাড়ী-গাইবান্ধা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত না করে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ পাশাপাশি অত্র সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার বিপ্লবের পিতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সদর ইউনিয়নের চার বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম সাকোয়াতজ্জামান প্রধান বাবুকে অশ্লীল গালমন্দ করার পাশাপাশি প্রকাশ্যে শ্রমিকনেতা বিপ্লবের উপর গুলি চালানোর নির্দেশ দেয়। পরে পুলিশ অস্ত্র উচিয়ে গুলি করার চেষ্টা করে। এসময় ওসির গানম্যান আব্দুল মোমিন শ্রমিক নেতাদের উপর লাঠিচার্জ করার চেষ্টা করে।

শ্রমিকনেতা আব্দুস সোবহান বিচ্চু ও গোলাম সরোয়ার প্রধান বিপ্লব আরো জানান, পুলিশ উত্তেজিত শ্রমিকদের শান্ত না করে প্রকাশ্যে গুলি করে মারার নির্দেশ দেয় কিভাবে। আমরা ২৪ ঘন্টার মধ্যে ওসির অপসারন চাই? অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম প্রদান করেন। পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Topics

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

Related Articles

Popular Categories