Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

পাকিস্তানে সাধারণ নির্বাচনে প্রার্থী হলেন হিন্দু নারী

পাকিস্তানের খাইবার পাখতুখাওয়া প্রদেশ থেকে সাধারণ নির্বাচনে লড়ার জন্যে মনোনয়নপত্র দাখিল করলেন হিন্দু তরুণী সাভিরা প্রকাশ। পেশায় চিকিৎসক সাভিরা প্রকাশ ছাড়াও এবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে ৩১৩৯ জন মহিলা।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর  প্রতিবেদন অনুসারে, তিনি বুনের জেলার PK-25 সাধারণ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দেশটির দ্বিতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

গত ৩৫ বছর ধরে সাভিরার বাবা ওম প্রকাশ পাকিস্তান পিপিলস পার্টির সদস্য। তিনিও পেশায় একজন চিকিৎসক।

এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, নারীদের উন্নতির জন্য কাজ  করতে চাই। তাদের জন্যে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। তাদের অধিকার রক্ষার জন্যে কাজ করব আমি।

অ্যাবাটাবাদ ইন্টারন্য়াশনাল মেডিক্যাল কলেজ থেকে ২০২২ সালে স্নাতক হন সাভিরা। বানের জেলা পিপিপি-র মহিলা শাখার সেক্রেটারির পদে রয়েছেন। জেলায় মহিলাদের জন্য পড়াশোনা-সহ অন্য়ান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য বরাবরই তিনি লড়াই করা আসছেন। এবার সেই দাবিকে দেশের সংসদে নিয়ে যাওয়ার কথা বলছেন।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারী। নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তার ভাই নওয়াজ শরিফ এবং কারাগারে বন্দী ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Hot this week

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

Related Articles

Popular Categories