Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ফরিদপুর পরিবহন মালিক সমিতির সভাপতি বরকত আটক।

ফরিদপুর পরিবহন মালিক সমিতির সভাপতি বরকত আটক।

মোঃ অনিক শেখ
স্টাফ রিপোর্ট ফরিদপুর।

এনবিটিভি ডেস্কঃ  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় আটক করা হয়েছে পরিবহন মালিক সমিতির সভাপতি বরকত মণ্ডল ও রুবেল কে । গত ১৬ মে রাত সোয়া ৯টার দিকে শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে তার বাড়িতে এ হামলা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়ভাবে জানা যায়, এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে আসছিলো এই দুইজন।

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা প্রসঙ্গে ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, মামলার যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম দুইজন বরকত ও রুবেলকে আজ গ্রেফতার করা হয়েছে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোন অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে স্থানীয়দের কাছে শুনলে অনেক অভিযোগ পাবেন। জেলায় টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে।

বরকত মণ্ডল বরকত গুরুপে মালিক।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বরকত ও রুবেল। তারা বিগত ৬ বছর এলাকার কিছু আওয়ামী লীগ নেতার ছত্র ছায়ায় থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ভূমি দখল চালিয়ে গেছে। তারা কতটা বেপরোয়া হতে পারে এর প্রমাণ সুবল সাহার বাসায় সকলের সামনে হামলা করা। এরা এলাকায় কোন কিছুর পরোয়া করে না।

আটক দুইজনের মধ্যে বরকতের মামা একজন যুদ্ধাপরাধী। এই যুদ্ধাপরাধীদের আত্মীয়কে নিজেদের স্বার্থে এলাকার নেতা বানিয়ে ত্রাস সৃষ্টি করার পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে যাওয়া স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয়ভাবে আরো জানা যায়, ফরিদপুর জেলায় এলজিইডির যাবতীয় টেন্ডার নিয়ন্ত্রণ করে এই দুইজন। বিগত ৬ বছরে তারা শুধু টেন্ডারবাজির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুদকে তাদের সম্পদের তদন্ত চলছে বলেও জানা যায়।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories