‘হিন্দু–মুসলমান’ রাজনীতি করি না। যেদিন করব সেদিনই জনজীবনে (রাজনীতি) থাকার অধিকার হারাব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বারানসি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে মোদি বলেন, ‘আমি অবাক! কে বলেছে বেশি সন্তানের কথা বললে বুঝতে হবে তার লক্ষ্য মুসলমান? অন্য গরিব পরিবারেও তো বেশি বাচ্চা হয়? যেখানে দারিদ্র্য, সেখানেই বেশি সন্তান। তা সে যে ধর্মই হোক না কেন। আমি কখনো হিন্দু–মুসলমান উচ্চারণ করিনি। বলেছি, বাচ্চা ততজনই হওয়া উচিত যতজন প্রতিপালন করা সম্ভবপর। এমন হওয়া উচিত নয় যাতে রাষ্ট্রকে ভরণপোষণ করতে হয়।’
মোদি আরও বলেন, ‘আমি কখনো হিন্দু–মুসলমান রাজনীতি করব না। এটা আমার প্রতিজ্ঞা।’
উল্লেখ্য, প্রথম দফার ভোটের পরই একাধিক জনসভায় মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।


