Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বাম-কংগ্রেস-সেকুলার ফ্রন্টের ব্রিগেড সমাবেশ, তৃণমূলকে সরানোর ডাক

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। বাংলায় আট দফায় ভোট নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্যরাজনীতি। এই প্রেক্ষাপটে ২০২১এর বিধানসভা নির্বাচনের শুরু হল বামকংগ্রেসের প্রথম ব্রিগেড সমাবেশ। সঙ্গে ছিল ভাইজানের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নিজের বক্তব্যে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘তৃণমূলবিজেপি তরজা গান করছে। ব্রিগেডের প্রচার নষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু এই সমাবেশ ঐতিহাসিক। মানুষকে শোষণ করছে। কোনও উস্কানিতে কান দিয়ে লাভ নেই। আমরা কাজ চাই। সরকারি. আধা সরকারি জায়গায় সব পদ পূরণের দাবি করছি আমরা। বিকল্প নিয়ে যেতে হবে মানুষের কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের স্বার্থে।’

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘এত বড় নির্বাচনে আমার এই প্রথম বক্তব্য রাখা। ওরা চাইছে বাংলায় তৃণমূলবিজেপি ছাড়া আর কিছু থাকবে না। আমরা বলছি আগামীতে তৃণমূলবিজেপি নয়, শুধু সংযুক্ত মোর্চা থাকবে।’

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আবাবাস সিদ্দিকি তৃণমূল নেত্রীকে তোপ দেগে বলেন, ‘বাংলার স্বাধীনতা কেড়েছেন মমতা, আমরা ওকে উৎখাত করবই’।

বাংলা সহ গোটা ভারতে বেকারত্ব বাড়ছে, যুবকরা দিশাহীন। আমাদের লুঠপাটের সরকার চাই না, জাতাপাতের সরকার চাই না। আড়াইশোর ওপর কৃষক মারা গিয়েছেন, কিন্তু তাতেও মোদী সরকারের টনক নড়েনি। ‘হ’ মানে হিন্দু, ‘ম’ মানে মুসলমান, যখন ‘হাম’ হয় তখনই ভারত তৈরি হয়।” বললেন সীতারাম ইয়েচুরি।

তবে এই প্রথম ব্রিগেডে নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা সায় না দেওয়ায় রবিবার ব্রিগেডে আসা হল না অসুস্থ বুদ্ধবাবুর। কিন্তু তিনি না আসতে পারলেও বার্তা দিয়েছেন কমরেডদের জন্য।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories