Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

বেনাপোলে আমদানি পণ্য বোঝাই মালবাহী ওয়াগন-ট্রাক সংঘর্ষ

মো সোহাগ
যশোর প্রতিনিধি

বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আমদানিকৃত পণ্য বোঝাই মালবাহী ওয়াগনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়াগনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১৯ জুন) ভোর রাতে বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্টেশন থেকে ছেড়ে আসা আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহী ওয়াগনটি বেনাপোল দিঘীরপাড় হাইরাস্তা রেলক্রসিং আসলে, এসময় রেলক্রসিং পার হওয়া একটি লোহার কুচি বোঝাই ট্রাক (সিলেট মেট্রো-ট- ১১- ০০৮১) সাথে ধাক্কা লাগে। এতে কুচি বোঝাই ট্রাকটিকে ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।

আর এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে বলে স্থানীয়রা জানান।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ তৌহিদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি ওয়াগনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে পড়ে আছে। যেহেতু এটা ট্রেনের ব্যাপার, তাই এটা ট্রেন কর্তৃপক্ষ দেখবে। আর এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রাতে বেনাপোল রেল স্টেশন থেকে আমদানিকৃত
পেঁয়াজ বোঝাই মালবাহী ওয়াগনটি রেলস্টেশন থেকে ছেড়ে যায়। এরপর ওয়াগনটি বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে পৌঁছালে এ দূর্ঘটনাটি ঘটে। এতে করে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে ওয়াগনটি মেরামত করলে চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories