Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

বেনাপোল স্থল বন্দরে শুক্রবারও বাণিজ্য সচল রাখার সিদ্ধান্ত৷

মোঃ সোহাগ,
যশোর প্রতিনিধি;

করোনা ভাইরাসের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে সপ্তাহে অন্যান্য দিনের ন্যায় শুক্রবারও বাণিজ্য সচলের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন বেনাপোল।

বুধবার (১৭ জুন) দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে আমদানি-রফতানি বাণিজ্যেও সাথে জড়িত ৫ টি সংগঠনের উপস্থিতি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিএ্যান্ডএফ এ্যাাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, বর্তমান করোনা ভাইরাস ক্লান্তিকালে প্রায় তিন মাস ধরে এপথে ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ থাকায় বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অন্যান্য দিনের ন্যায় শুক্রবারও সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সচল রাখার বিষয়ে একমত পোষন করা হয়েছে।

তবে বেনাপোল বন্দরের সাধারণ আমদানি কারক জাহাঙ্গীর হোসেন বলেন, সপ্তাহে ৭ দিন বাণিজ্য সচল রাখতে হলে বেনাপোল বন্দরের বাণিজ্যিক ব্যাংকগুলো শুক্রবার খোলা রাখতে হবে। কারণ পণ্য চালান খালাসের সময় এসব ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি পণ্যের রাজস্বের টাকা ও পন্য ছাড়করনে প্রয়োজনীয় কাগজ পত্র লেনদেন করতে হয়। অনেক সময় দেখা যায় ব্যাংকগুলো বন্ধ থাকার কারনে বন্দর খোলা রেখেও ব্যবসায়ীদের খুব একটা লাভ হয়না।

জানা যায়, যোগোযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংস হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা এবং রফতানি বাণিজ্য থেকে প্রায় ৮ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়ে থাকে। বর্তমানে খাতা কলমে বেনাপোল বন্দর সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা কার্যক্রম চালু কথা বলা হলেও শুক্রবারে বন্ধ থাকে। এছাড়া সরকারী ছুটির দিনও কোন কার্যক্রম হয়না। তবে এখন নতুন ঘোষনায় সপ্তাহে ৭ দিন বাণিজ্য চলবে বলা হচ্ছে।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories