Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

ভোলায় প্রস্তুত পিসিআর ল্যাব, চালুর অপেক্ষায়..

পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়) :
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের অবকাঠামোগত সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে পিসিআর ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিন স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন শুধু জনবল নিয়োগ সম্পন্ন হলেই ল্যাবটি উদ্বোধন করে চালু করা সম্ভব বলে জানায় কর্তৃপক্ষ।

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই ভোলার মানুষের প্রাণের দাবি ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু ও আইসিইউ বেড স্থাপন করার।

এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি পিসিআর ল্যাব, ভেন্টিলেটরসহ ১০টি আইসিইউ বেডের অনুমোদন দেয়। অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যেই ল্যাবের নির্মান কাজ সম্পন্ন হয়। গত এক সপ্তাহ একটানা কাজ করে ল্যাবের অবকাঠামো তৈরির কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “ল্যাবের অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন দক্ষ লোকবল নিয়োগ দিলেই অতিদ্রুতই আমরা করোনা পরীক্ষাসহ ল্যাবের কার্যক্রম শুরু করব।”
এতদিন করোনা পরীক্ষার জন্য স্যাম্পেল বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতো। ল্যাবটি চালু হলেই ভোলাবাসী অতি দ্রুততম সময়ের মধ্যেই করোনা পরীক্ষাসহ উন্নত চিকিৎসা সুবিধা ভোগ করবে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories