Monday, March 9, 2026
23.4 C
Kolkata

যশোর- ৬ (কেশবপুর) আসনের উপনির্বাচন ১৪জুলাই৷

মোঃ সোহাগ,
যশোর প্রতিনিধি;

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন, নির্বাচন না করার কোনো সুযোগ নেই। ’
আজ শনিবার দুপুরে যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনা আছে, আরো অনেকদিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এর মধ্যেই করতে হবে।
এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একইসাথে ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।
জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এই সভায় সভাপতিত্ব করেন। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচনের কমিশনের অতিরিক্ত সচিব অশোককুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories