মো সোহাগ
যশোর প্রতিনিধি.
করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগ থকায় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ আহমেদ যাতে ভারতে পালিয়ে যেতে না পারে তার জন্য বেনাপোল ইমিগ্রেশন রয়েছে সতর্কবস্থায়। এছড়া সীমান্ত এলাকায় ও বিজিবি সহ অন্যান্য আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও রয়েছে সতর্কবস্থায় বলে জানা গেছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন মামলা হওয়া আসামিরা এমনিতেই দেশ ত্যাগ করতে পারবে না। এছাড়া বর্তমান করোনাভাইরাসের জন্য আমরা কোন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে ভারত গমনে যাইতে দিচ্ছি না বা ভারত ও গ্রহন করছে না। আমাদের কাছে শাহদে আহম্মেদ সম্পর্কে সতর্ক থাকার জন্য যেন সে দেশ ত্যাগ করতে না পারে সেই মর্মে ইতিমধ্যে একটি চিঠি এসেছে।
এছাড়া শাহেদ যাতে চোরাই পথে ভারতে পালাতে না পারে তার জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পে জানতে চাইলে সুবেদার লাল মিয়া বলেন এরকম কোন নির্দেশনা আমাদের আসে নাই। আমি প্রথমে আপনার কাছে শুনলাম।


