Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

দিল্লীর দাঙ্গায় অভিযুক্ত ১০ মুসলিম বেকসুর খালাস

কারকারডুমা আদালত বুধবার 2020 সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা মামলায় অভিযুক্ত 10 জন মুসলিম অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অগ্নিসংযোগ, অনুপ্রবেশ এবং দোকানে আগুন দেওয়ার, কিন্তু তাদের বিরুদ্ধে আনা কোন অভিযোগই প্রমাণ হয়নি।

আদালতের অতিরিক্ত দায়রা বিচারক, পুলস্ত্য প্রমাচলা রায়ে জোর দিয়ে বলেন যে অভিযুক্তরা বেনিফিট অফ ডাউট পাওয়ার অধিকারী যতক্ষণ না দাঙ্গায় তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

মামলাটি 25 ফেব্রুয়ারী, 2020-এ ভাগীরথী বিহারে একটি দোকান পোড়ানোর সাথে সম্পর্কিত ছিল। উল্লেখ্য, 2020 সালে মুসলিম বিরোধী গণহত্যার সময় 50 জনেরও বেশি নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল মুসলিম।

আদালত অভিযুক্ত মুসলিম ব্যক্তিদের খালাস দেওয়ার সময় বলে যে মামলার তিনজন প্রত্যক্ষদর্শীর অর্থাৎ সাক্ষীর বক্তব্য – অভিযোগকারী, তার ছেলে এবং তার ভাগ্নে, পুলিশের যে কেস ফাইল করা হয়েছে তার সাথে মেলে না।

তার সাথে সাথে অভিযুক্তদের শনাক্তকরণের বিষয়ে পুলিশ সাক্ষীদের স্থিতিশীল বলে মনে হয়নি বলে জানিয়েছে আদালত।

আদালত উল্লেখ করেছে, “একটি সত্য ভুলে যাওয়ার বিষয়টি একটি সত্যকে ভুলভাবে জাহির করার থেকে অনেক আলাদা। কেউ যদি ফ্যাক্ট না জানে তাহলে সে দাবী করতে পারে না। এ কারণেই অভিযুক্তরা বেনিফিট অফ ডাউট পাওয়ার অধিকারী বলে আদালত মনে করে।”

মামলার তদন্তকারী কর্মকর্তাকেও আদালত দাঙ্গা সংক্রান্ত মামলাগুলো সর্বোচ্চ মনোযোগ দিয়ে পরিচালনা করার এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

এই সপ্তাহের শুরুতে, দাঙ্গার সাথে সম্পর্কিত আরেকটি মামলায় একই ব্যক্তিদের খালাস দেওয়া হয়েছিল।

জমিয়ত-উলামা-ই-হিন্দের আইন বিষয়ক ভারপ্রাপ্ত মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী অনলাইন মিডিয়া প্রতিষ্ঠান মকতুবকে বলেছেন, “এই মুসলমান যুবকদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল এবং এখন তারা নির্দোষ প্রমাণিত হওয়ায় তিন বছর পর মর্যাদার সাথে খালাস পেয়েছে এবং তারা যে দাঙ্গার উদ্রেককারী জনতার সাথে ছিল এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

ফারুকি আরও বলেন, তারা যে নির্দোষ সেটা 2020 সাল থেকেই জানা ছিল কারণ তারাই দাঙ্গার শিকার হয়েছিল, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, তাদের দোকান লুট করা হয়েছিল, এবং তাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল, তারা কীভাবে দাঙ্গা করতে পারে? 

তিনি আরও দাবী করেন, “এই ব্যক্তিরা তাদের সম্পত্তি, মর্যাদা এবং সময়ের ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য।”

মুহম্মদ তাহির, রশিদ, শোয়েব, শাহরুখ, মুহম্মদ ফয়সাল, রশিদ (মনু), আশরাফ আলী এবং অন্যান্যদের সহ খালাসপ্রাপ্তদের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মালিক এবং অ্যাডভোকেট আব্দুল গফ্ফার যারা জমিয়তে উলামায়ে হিন্দের আইনজীবি সেল এর সাথে যুক্ত।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories