Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিনা তদন্তে সন্ত্রাসীদের সাহায্যের অভিযোগ তুলে ১১ কাশ্মীরির চাকরি কেড়ে নিল জম্মু কাশ্মীর সরকার

নিউজ ডেস্ক : জম্মু কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে। এর মধ্যে হিজবুল মুজাহিদিনের প্রধান সালাউদ্দিনের দুই ছেলের চাকরিও কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে ভারতীয় সংবিধানের ৩১১ ধারায় বরখাস্ত করা হয়েছে, যার অধীন কোনো তদন্ত করা হয় না।

 

প্রশাসন সূত্রে বলা হয়েছে, বরখাস্ত হওয়া ১১ জন কর্মীর মধ্যে ৪ জন অনন্তনাগ ও ৩ জন বদগামের বাসিন্দা। এছাড়া বাকিরা শ্রীনগর, পুলওয়ামা ও কুপওয়ারার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে ৪ জন শিক্ষা বিভাগে ও ২ জন জম্মু ও কাশ্মীরের পুলিশ বিভাগে কর্মরত। বাকিরা কৃষি, বিদ্যুৎ প্রভৃতি বিভাগে কাজ করতেন।

 

হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সইদ সালাউদ্দিনের দুই ছেলেকেও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধেও সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

 

 

বাকি সব অভিযুক্তদের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ করা হয়েছে। অন্যতম অভিযুক্ত একজনের বিরুদ্ধে অভিযোগ তিনি নিয়মিত লস্করের মতো জঙ্গি গোষ্ঠীকে নিয়মিত খবর সরবরাহ করতেন। কেবল খবর দেওয়াই নয়, ওই ব্যক্তি নিয়মিত নিরাপত্তা বাহিনীর উপরে নজরদারি চালাতেন।

 

জম্মু ও কাশ্মীরের দুই পুলিশ কর্মীকে ও বরখাস্ত করা হয়েছে সন্ত্রাসবাদীদের খবর সরবরাহ করার অভিযোগে। এছাড়াও তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কর্মীদের ওপর হামলার অভিযোগ ও আনা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories