
আয়োজিত হলো কংগ্রেসের ৮৪তম জাতীয় সম্মেলন। তবে অন্যান্য বারের তুলনায় এইবারের সম্মেলন ছিল খানিক ভিন্ন। এ বছরের জাতীয় সম্মেলনে কংগ্রেস, কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতির বিরুদ্ধে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। এ বছর সম্মেলনে যে প্রস্তাবগুলি গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান প্রস্তাব গুলি হল, বিতর্কিত ওয়াকফ আইন, মোদী সরকারের দুর্বল বিদেশনীতি নিয়ে তীব্র সমালোচনা, জাতিভেদ নিয়ে হিংসা, চীনের আগ্রাসন, এবং ধর্মান্তর বিরোধী আইন।

কংগ্রেস আয়োজিত ওয়াকফ কমিটির বৈঠকে বলা হয়, সমাজের বিভিন্ন স্তরে জাতিগত বিদ্বেষ ও বিভাজন তৈরি করার জন্য, এটি বিজেপির একটি সুপরিকল্পিত কৌশল। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়, দুর্বল নেতৃত্বের কারণে সমগ্র বিশ্বের কাছে দেশের জাতীয় মর্যাদা বিঘ্নিত হচ্ছে। লাদাখের প্রায় ২০০০ বর্গ কিলোমিটার চীনা সরকার দাবি করছে, এ নিয়ে প্রস্তাবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

