Sunday, June 21, 2026
29.7 C
Kolkata

পুরোহিতদের ভাতা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাড়ি চেয়ে ওয়াকফ বোর্ডে ইমাম নেতারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বাড়ি চেয়ে ওয়াকফ বোর্ডে আবেদন করলেন ইমামরা। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ব্যানারে বেশ কিছু ইমাম নেতা রাজ্য ওয়াকফ বোর্ডের কাছে আবেদন করে বলেন, মুখ্যমন্ত্রী পুরোহিতদের বাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইমামদেরও বাড়ি দেওয়ার কথা বলেন। সেই মতো কবে থেকে বাড়ি মিলবে সেটা জানালে ভালো হয়।

ইমাম সংগঠনের নেতৃত্বে ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন,”পুরোহিতের ভাতা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের তহবিল থেকে পুরোহিতদের গৃহ নির্মাণ করে দেওয়া হবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম সাহেবদেরও গৃহ নির্মাণ করে দেওয়া হবে। তাই আমরা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডে স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি গ্রহণ করে বোর্ডের কার্যনির্বাহী আধিকারিক কার্যনির্বাহী আধিকারিক নাভিদ আকতার জানান, ইমামদের গৃহ নির্মাণের বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোন নির্দেশিকা ওয়াকফ বোর্ডে আসেনি। ফলে সরকারি আধিকারিক হিসাবে এবিষয়ে কোন মন্তব্য তিনি করতে পারবেন না। বিষয়টি ইমাম সাহেবরা জেনে হতাশ হয়ে পড়েন। ইমাম সাহেবরা ভেবেছিলেন তাদের দীর্ঘদিনের ঘরের সমস্যা দূর হবে। ২০১১ সালেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের আবাস যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত করে গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা আজও রুপায়ন হয়নি। এবার আবার ইমাম সাহেবরা আশায় বুক বাধলেও বোর্ডের প্রধান আধিকারিকের কথায় তারা চরম হতাশ।”
ইমামরা ভাতা বাড়ানোর দাবিও করেন। স্মারকলিপি জমা দেওয়ার সময় মুহাম্মদ কামরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন ইমাম নেতা কবিরুল ইসলাম,রফিকুল ইসলাম মোল্লা,খলিলুর রহমান,মুহাম্মদ শামীম আহমেদ,আব্দুল মুত্তালিব প্রমুখ।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories