Sunday, June 21, 2026
29.7 C
Kolkata

ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন

কাওসার আলী

টাঙ্গাইল প্রতিনিধি

নোয়াখালী বেগমগঞ্জ ও সিলেট এমসি কলেজসহ দেশব্যাপী নারী ও শিশুদের অব্যাহত ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় যুবদল, মহিলাদল, শ্রমিকদল, তাঁতীদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, আনিসুর রহমান আনিস, খন্দকার রাশেদুর আলম, মেহেদী হাসান আলীম, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফী ইথেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান, তাঁতীদলের সভাপতি শাহ্ আলম, জাসদের সভাপতি বজলুল রহমান, সাধারণ সম্পাদক বাবু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এড.জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, এ ধরনের পৈচাশিক ঘটনা বন্ধে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানাই। সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। সরকারকে জানান দিতে হবে এভাবে আর চলতে পারে না। এই সরকারের কাছে মা-বোন সুরক্ষা পাচ্ছেন না। কেন আমার মা-বোনরা একে একে ধর্ষণের শিকার হচ্ছেন, শ্লীলতাহানির শিকার হচ্ছেন।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories