Tuesday, October 27, 2026
27 C
Kolkata

লাঠি, বোমা, গ্যাসে ধুন্ধুমার, নবান্নের ধারেপাশে ঘেঁষতে পারিনি বিজেপি

নবান্ন অভিমুখে মিছিল শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাবে। পুলিশ কোথাও আটকালে সেখানেই দাঁড়িয়ে যাবেন কর্মী-সমর্থক-নেতানেত্রীরা। গন্ডগোল, অশান্তির পথে কোনও ভাবেই তাঁরা পা দেবেন না। বৃহস্পতিবারের নবান্ন অভিযান শুরুর আগে এমনটাই শোনা গিয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের মুখে। কিন্তু সে সব কথার কথাই থেকে গেল। যুব মোর্চার এ দিনের নবান্ন অভিযান ঘিরে কলকাতা ও হাওড়া— দুই শহরেই ধুন্ধুমার বাঁধল। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি হল, পড়ল বোমাও। উদ্ধার হল পিস্তল। জলকামানের সঙ্গে চলল পুলিশের লাঠিচার্জ। অনেক জায়গায় পুলিশের সঙ্গে অভিযানকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হল। সব মিলিয়ে এ দিন বেশ কয়েক ঘণ্টা তুলকালাম চলল গঙ্গাপাড়ের দুই শহরে। কিন্তু অভিযানকারীরা কোনও ভাবে শূন্য নবান্নের ধারেকাছেও পৌঁছতে পারলেন না।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories