Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

সামাজিক দূরত্ব থোড়াই কেয়ার! সাধুদের ঘিরে ভিড় জমিয়ে অবাধে অনুষ্ঠান মধ্যপ্রদেশে

এনবিটিভি ডেস্কঃ দেশ জুড়ে করোনার দাপট বাড়লেও সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে দায়িত্বজ্ঞানহীনভাবে রাস্তায় ভিড় জমিয়েছেন জৈন সাধুরা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আঁতকে উঠেছেন অনেকেই।

সামাজিক দূরত্বকে উপেক্ষা করে চলছে উৎসবের ঘনঘটা। মধ্যপ্রদেশের সাগর জেলার এই দায়িত্বজ্ঞানহীনতার ছবি ধরা পড়েছে বিভিন্ন সংবাদ সংস্থায়। যেখানে দেখা যাচ্ছে দলবেঁধে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছেন প্রমনসাগর ( Pramansagar) জৈন সাধুদের। সেখানে না আছে সামাজিক দূরত্ব বজায় রাখার খেয়াল, না আছে কোনও সংক্রমণের ভয়। ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। ফলে নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সাগর জেলার পুলিশ আধিকারিক প্রবীন ভুরিয়া। তিনি জানান, “যারা লকডাউনের নিয়ম উপেক্ষা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা ১৪৪ ধারা লঙ্ঘনের সমান দোষ করেছেন। অপরাধীদের খুঁজে বের করা হবে।”

তবে সাগর জেলার এই ঘটনা মধ্যপ্রদেশ সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আদপে কোথায় রয়েছে গলদ। এই ঘটনার পর পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে রাজ্যে কৃষি, শিল্প, গণপরিবহনের কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ করেন। তবে প্রশ্ন হল লকডাউন বহাল থাকাকালীনই নিয়মকে অগ্রাহ্য করলে ছাড় দেওয়ার পর রাজ্যের কী পরিস্থিতি হবে?

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories