Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ক্ষমতায় এলে রাজ্যে সবাইকে নগত ৫০০০ টাকা, নির্বাচনী প্রতিশ্রুতি কংগ্রেসের

নিউজ ডেস্ক : ভোট যতই এগিয়ে আসছে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। আর ভোট প্রস্তুতির সব থেকে গুরত্বপূর্ণ অংশ হলো নির্বাচনী প্রতিশ্রুতি। অনেকেই অনেক অবাস্তব প্রতিশ্রুতি দিয়েই থাকেন অবলীলায় তবে অনেকে তা একটি কাট ছাঁট করে পরবর্তীতে পালন করার চেষ্টা করে। রাজ্যে সব রাজনৈতিক দল নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে বামফ্রন্টের সুজন চক্রবর্তী বলেছেন তারা ক্ষমতায় আসলে সব শূন্য পদ পূরণ করবেন। এবার তাদের শরিক দল কংগ্রেস প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় আসলে সবাইকে মাসে ৫০০০ টাকা করে অর্থ সাহায্য করা হবে।

এমন উদ্যোগ যে আদৌ অবাস্তব তা নয় কারণ এমন প্রকল্প চালু আছে ছত্রিশ গড়ে। যেখানে কংগ্রেসের সরকার আছে। এর আগে এবারের নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি অবশ্য বছরে ৭৫ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তা ফেরত নেওয়াই উত্তম মনে করে। কারণ মোদি ২০১৪ নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেক ভারতীয়কে ১৫ লক্ষ করে টাকা দেওয়া, বছরে ২ কোটি করে চাকরি দেওয়া, ডলারের দাম টাকার দামের সঙ্গে সমান করা, পেট্রো পণ্যের দাম ৪০ টাকার নিচে নিয়ে আসা ইত্যাদি কিন্তু মোদি এগুলোর একটাও পূরণ করা তো দুরস্ত পরবর্তীতে স্বীকারও করেনি এই সব প্রতিশ্রুতির কথা। ভুয়া নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপিকে কেউ টপকাতে পারবে না। এমনটা বোঝা যায় বিজেপি নেতা এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারির কোথায়। তিনি কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেন, আমরা ভেবেছিলাম আমরা নির্বাচনে জিততে পারব না তাই আমাদের মানুষের মন জয় করতে ইচ্ছা মতো প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories