Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার মানিকচক স্বাস্থ্য দপ্তরে সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন পাচ্ছেনা বহু শিশু,

রাজ্যে স্বাস্থ্যের বেহাল দশা, এবার প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে শিশুদের মধ্যে। অভিযোগ উঠছে, মালদার মানিকচক স্বাস্থ্য দপ্তরে ইনজেকশন সিরিঞ্জের অভাব থাকায় ভ্যাকসিন না পেয়ে ফেরত যেতে হচ্ছে শিশুদের। শুধু তাই নয় শিশুদের পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা বাইরে খোলা বাজার থেকে সিরিঞ্জ কিনে আনার পরামর্শ দিচ্ছে। মালদার মানিকচক স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মীরা পাল্টা আজব যুক্তি দিচ্ছেন যে আর জি কর কাণ্ডের জন্য নাকী সিরিঞ্জ সরবরাহ বন্ধ রয়েছে। বিগত এক মাস ধরে শিশুরা অত্যাবশ্যকীয় জিনিস থেকে বঞ্চিত রয়েছে, বলে দাবি করছে শিশুর পরিবারের লোকেরা। এ নিয়ে হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। যদিও মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীকশংকর কুমার চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ। তিনি দাবি করেছেন হসপিটালে ভ্যাকসিন এর জন্য পর্যাপ্ত পরিমাণে সিরিঞ্জ মজুদ রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories