Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মালদার চৌরঙ্গী সংলগ্ন হোটেলে অর্ধনগ্ন অবস্থায় প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ থাকাকালীন পুলিশ নিয়ে গিয়ে পাকড়াও করেন স্বামী

বাড়ি থেকে বেরিয়ে মালদা কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গী সংলগ্ন একটি হোটেলের চিলেকোঠায় ঘর ভাড়া করে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন গৃহবধূ। এমন সময় স্বামী পুলিশ নিয়ে ওই হোটেলের চিলেকোঠার ঘরে প্রবেশ করে, হাতেনাতে ধরলেন স্ত্রীকে। কালিয়াচক থানার মহিলা পুলিশ, অর্ধনগ্ন অবস্থায় হোটেলের ঘর থেকে পাকড়াও করেন গৃহবধূকে। পুলিশি হানার সময় শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল গৃহবধূ ও তার প্রেমিক। পুলিশের ভয়ে জানালা ভেঙে পলাতক প্রেমিক।

গৃহবধূর স্বামী পুরাতন ১৬ মাইল এলাকার বাসিন্দা। ঐদিন কর্মসূত্রে কালিয়াচকে যেতে হয় তাকে। কালিয়াচকে এসে তিনি তার স্ত্রীকে রাজনগর অগ্নুটোলা এলাকার এক যুবকের সঙ্গে দেখতে পান। সন্দেহ হওয়া মাত্রই দুজনকে পিছু করতে শুরু করেন। এরপর গৃহবধূ ও তার প্রেমিককে কালিয়াচকের হোটেলে ঢুকতে দেখেন স্বামী। কিছুক্ষণ অপেক্ষার পর স্ত্রীকে বেরিয়ে আসতে না দেখে হোটেলের ম্যানেজারকে রেজিস্টার দেখানোর জন্য অনুরোধ জানান স্বামী। হোটেলের ম্যানেজার তা দেখাতে না চাইলে কালিয়াচক থানায় অভিযোগ জানান স্বামী। গৃহবধূ ও তার প্রেমিক ঘনিষ্ঠ মুহূর্তে থাকাকালীন মহিলা পুলিশ নিয়ে হাতেনাতে পাকড়াও করে স্বামী।

গৃহবধূর স্বামীর বক্তব্য “বিয়ের আগে থেকেই স্ত্রীয়ের একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। বিষয়টি আগে জানতাম না। বিয়ের প্রায় ছয় মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি। আমি এসব করতে বারণ করলে সে আমার সঙ্গে অশান্তি শুরু করে। আমার ওপর বেশ কয়েকটি মিথ্যা কেসও দিয়েছিল। এরপরই স্ত্রী বাপের বাড়িতে থাকতে শুরু করে। আমার নামে ভরণ পোষণের মামলা করে। তার কথায় আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গেলেও হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয়। এরপরই আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে অর্ধনগ্ন অবস্থায় আমার স্ত্রীকে আটক করে। প্রেমিক জানলা ভেঙে পালিয়ে যায়। আমি বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছি।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories