Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

হিন্দুরা কখনো দেশবিরোধী হয় না,গান্ধীজির দেশপ্রেম প্রসঙ্গে বললেন মোহন ভাগওয়াত; নেটিজেনরা টানল গডসের কথা

সাইফুল্লা লস্কর : হিন্দুরা কখনো দেশ বিরোধী হতে পারে না। গান্ধীজি তার উৎকৃষ্ট উদাহরণ। গান্ধীজির দেশপ্রেমের উৎস ছিল ধর্ম। আরএসএস প্রধান মোহন ভাগওয়াত এমনই সব মন্তব্য করেন গান্ধীজির ওপর লেখা একটি বই উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে। এই বিতর্কিত মন্তব্যে গুচ্ছের জবাবে নেটিজেনরা অনেকে ধরছেন স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর অবদান। অনেকে তুলছেন গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের আরএসএস এর কর্মী বা এর ভাবধারার সঙ্গে যাদের মিল ছিল এমন ব্যক্তিদের কথা। যে গান্ধীজির দেশ প্রেমের ওপর ভিত্তি করে আরএসএস দেশপ্রেমের সার্টিফিকেট অর্জন করতে এবং তা সবার মধ্যে বিতরণ করতে চাইছে সেই গান্ধীজির বুক রক্তাক্ত হয়েছিল এক আরএসএস কর্মী নাথুরাম গডসের গুলিতে।

আরএসএস প্রধান গত শুক্রবার কথা বলছিলেন এমডি শ্রীনিবাস এবং জে কে বাজাজের লেখা ‘Making of a Hindu Patriot: Background of Gandhiji’s Hind Swaraj নামক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে।

তিনি সেখানে আরো বলেন, ” কেউ হিন্দু হলে তাকে অবশ্যই দেশপ্রেমী হতে হবে, এটা তার মৌলিক বৈশিষ্ট্য। তারা কখনো দেশ বিরোধী হতে পারে না। সময়ে সময়ে তাদের দেশপ্রেমকে উজ্জীবিত করতে হবে। এব্যাপারে সচেতন হতে হবে যে দেশপ্রেম মানে শুধু দেশের ভূখণ্ডকে ভালোবাসা নয়, তার সংস্কৃতি তার জনগন তার নদনদী তার ঐতিহ্য সহ সবকিছুকে ভালোবাসা।”

তিনি আরো বলেন, গান্ধীজি সব ধর্মের মানুষের জন্য হিন্দু ধর্মকে গ্রহণ করার আহ্বান করেছিলেন। এমন সব আজব অবাস্তব মন্তব্যের জবাবে নেটিজেনরা স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর অবদান নিয়ে কটাক্ষ করেছেন। অনেকে আরএসএস এর প্রাণপুরুষ সভারকারের ব্রিটিশ সরকারের কাছে ৫ বার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলেছেন। অনেকে আবার আরএসএসএস নেতা গলওয়াকারের কথা বলেছেন যিনি বলেছিলেন, ভারতীয় হিন্দুদের প্রকৃত শত্রু ব্রিটিশ সরকার নয় বরং মুসলিমরা এবং খ্রিস্টানরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories