Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বিজেপিকে ‘ওয়াশিং মেশিন ‘ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা

নিউজ ডেস্ক : বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে সম্বোধন করলেন মূখ্যমন্ত্রী।সোমবার রাজ্যে দলবদল এর প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টি কে এই ভাষাতেই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,” তৃণমূলে থাকলে সবাই কালো, আর বিজেপিতে গেলেই সকলে ভালো।” এ প্রসঙ্গে বিজেপিকে ‘জাঙ্ক পার্টি ‘ বলেও খোঁচা মারেন তিনি।

সোমবার রানাঘাটের হাবিব পুরে সভা ছিল মমতার। যে রানাঘাট লোকসভা নির্বাচনে ২০১৯ সালে বিজেপি দখল করেছে সেই রানাঘাটেই বিজেপি সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী । শুভেন্দু সহ আরো বেশ কিছু তৃণমূল কর্মীর দলবদল করে বিজেপিতে যাওয়ার বিষয়ে এর আগে মমতা ছোট খাটো মন্তব্য করলেও সোমবার তিনি বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেন।আপন ভঙ্গিতেই জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, “এই যে কয়জন গিয়েছে।তারা কোনো গিয়েছে বলুনতো ?” নিজেই ব্যাখ্যা করেন,”ওরা অনেক টাকা করেছে। কাউকে এডির ভয়,সিবিআইয়ের ভয় দেখিয়েছে। ভয় দেখিয়ে বলেছে যদি টাকা রাখতে চাও তাহলে বিজেপিতে যাও।” বিজেপিকে শুধুমাত্র জাঙ্ক পার্টি বলেই খান্ত হননি মমতা তিনি আরও বলেন,বিজেপি সব ডাস্টবিন এ ফেলে দিচ্ছে।কটাক্ষের সুর আরো চড়িয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন “,সেই ডাস্টবিন থেকে বিজেপি করলে সাত খুন মাফ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ।”

কিছুদিন আগে বিজেপি কোন গঙ্গার জল যেখানে গেলেই সবাই সুদ্ধ হয়ে যায় বলে এক চাঞ্চল্যকর মন্তব্যে সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। আজ তার থেকে কয়েক ধাপ এগিয়ে বিজেপিকে সরাসরি ‘ওয়াশিং মেশিন’ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories