Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

নেতাজিকে হত্যা করেছিল কংগ্রেস, চরম মূর্খতার পরিচয় আরো এক বিজেপি নেতার

নিউজ ডেস্ক : আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নাকি হত্যা করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের তৎকালীন নেতাদের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছিল। এমন বিকৃত এবং বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে বিজেপির নেতা সাক্ষী মহারাজকে।

শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উন্নাওয়ের ডকলি গ্রামে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে সাক্ষী মহারাজ বলেন, “আমার সাফ কথা, নেতাজিকে হত্যা করিয়েছিল কংগ্রেস। কারণ, তাঁর জনপ্রিয়তার সামনে মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহেরু দাঁড়াতে পারতেন না। নেতাজি বেঁচে থাকলে তিনিই হতেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সুভাষ বসু দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ দেশবাসী কোনওদিন ভুলবে না। কিন্তু স্বাধীনতা অর্জনে তাঁর অবদানকে সবসময় খাটো করে দেখানো হয়েছে।”

কিন্তু ইতিহাস বলে অন্য কথা। নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৫ সালের পর আর জনসমক্ষে কোনদিন ধরা দেননি। তার মৃত্যু নিয়ে এই পর্যন্ত থাকা ধোঁয়াশা পরিস্কার করেনি কোন ভারত সরকার। বিজেপি ক্ষমতায় আসার পূর্বে জানিয়েছিল নেতাজির সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পূর্ণ তদন্ত করা হবে কিন্তু তারা ক্ষমতায় আসার পর সে ব্যাপারে আদৌ কোনো অগ্রগতি হয়নি।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories