Sunday, September 6, 2026
28 C
Kolkata

মোদিকে সুপথে আনতে তার মায়ের কাছে আর্জি জানিয়ে চিঠি লিখলেন কৃষকরা

নিউজ ডেস্ক : কৃষি বিল সহ সাম্প্রতিককালে নানা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরবতা এবং মন্ত্রিসভায় থাকা তার দলের নেতাদের একরোখা মনোভাব ব্যাপকভাবে আঘাত করেছে দেশের ঐতিহ্য এবং সংহতিতে। তাই এবার কেন্দ্রকে সুপথে নিয়ে আসার জন্য অনুরোধ করে মোদির মা হীরাবেন মোদির কাছে চিঠি লিখলেন কৃষকরা। মোদির প্রণীত কৃষি বিল আসলেই যে দেশের কৃষকদের সর্বনাশ করবে সেটাই মোদি কে বোঝানোর আর্জি জানিয়েছেন কৃষকরা। এছাড়াও তারা জানিয়েছেন দুই মাস যাবত দিল্লির প্রবল শৈত্য প্রবাহ উপেক্ষা করে কৃষকদের আন্দোলন করার দুর্দশাগ্রস্ত অবস্থার কথা।

 

পাঞ্জাবের ফিরোজপুর অঞ্চলের কৃষকরা মোদীর মা’কে চিঠিতে লিখেছেন, ”খুবই দুঃখের সঙ্গে এই চিঠি লিখতে হচ্ছে। দেশের অন্নদাতারা আজ রাস্তায় থাকতে বাধ্য হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন, প্রবল ঠাণ্ডার মধ্যে আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি। বাচ্চা, মহিলারাও এখন এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা সবাই খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। বহু কৃষক মারাও গিয়েছে। তিনটি কৃষি আইন আমাদের ধংস করে দেবে। এই আইন অবিলম্বে সরকারের প্রত্যাহার করা উচিত। আমরা জানি, মায়ের কথা ছেলে ফেলতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে বোঝান। কৃষি আইন দেশের কৃষকদের ক্ষতি করবে। এটা আমরা সরকারকে বুঝিয়ে উঠতে পারছি না। এখন আপনিই আমাদের ভরসা। আপনি আমাদের সাহায্য করুন।”

কৃষকদের তরফে চিঠি লিখেছেন হারপ্রিত সিং। এই হার প্রীত সিংকে কিছুদিন আগে হিমাচল প্রদেশের বিজেপি সরকার গ্রেফতার করে কৃষক আন্দোলনে যোগ দেয়ার অপরাধে। পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে জামিন পান তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories