Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ভয়াবহ দুর্ঘটনা ডায়মন্ডহারবারে, আশঙ্কাজনক ১, আহত ২, ভাঙল বেশ কয়েকটি দোকান

শারেক হাবিব লস্কর, ডায়মন্ডহারবারঃ ভয়াবহ দূর্ঘটনা ডায়মন্ড হারবার ২৪৬ রোডের মিস্ত্রী পাড়ার মোড়ে। ঘটনায় আশঙ্কাজনক ১ ও মোট আহতের সংখ্যা ২। ঘটনার জেরে রাস্তার পাশে থাকা ১০ থেকে ১৫ টি দোকান ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর বেলায় একটি ট্যুরিস্ট বাস যাত্রী নামিয়ে ফেরার সময় ২৪৬ রোডের মিস্ত্রী পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানগুলোতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। ঘটনায় দুই পথচারী গুরুতর জখম হন।
অন্যদিকে ঘটনায় বিকট শব্দের জেরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পারুলিয়া কোষ্টাল থানার ওসি সন্দিপ পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি সহ গাড়িটির চালককে আটক করেছে।
অন্যদিকে ঘটনায় জখম দুই যুবক হাফিজুল রহমান জমদার ও আব্দুল হালিম সেখ। দুজনেই স্থানীয় এলাকার পাটদাহর বাসীন্দা। আজ ভোরে নামাজ পড়তে যাচ্ছিলেন দুই যুবক আর তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
অন্যদিকে ঘটনায় আব্দুল হালিমের একটি হাত বাদ চলে যায়। ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল থেকে আব্দুল হালিম সেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories