Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ভারতের দেওয়া ১০ লাখ করোনা টিকা ফেরত নিতে বলল দক্ষিণ আফ্রিকা

নিউজ স্পেশাল : করোনার টিকাকরন কর্মসূচিতে ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাসট্রাজেনেকা ভ্যাকসিন উৎপাদন করে এক অগ্রগণ্য ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশ সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড এর করোনা ভ্যাকসিন আমদানি করেছে ইতিমধ্যেই। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। কিন্তু বর্তমানে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া ১০ লক্ষ করোনা ভ্যাকসিন ফেরত নিতে ভারতের অনুরোধ করল সে দেশের সরকার। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এ খবর জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতে উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় বর্তমানে সংক্রামিত করোনা স্ট্রেনের বিরুদ্ধে অতটা প্রভাবশালী নয়। ভারত সরকার দক্ষিণ আফ্রিকা থেকে এই ১০ লক্ষ ভ্যাকসিন ফেরত না নিলে তারা এটি বাইরে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছেন বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য গত সপ্তাহে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ১০ লক্ষ করোনা ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছেছে। সামনে সপ্তাহের আরো ৫ লক্ষ ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা। তবে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত সেদেশে টিকাকরন্ কর্মসূচী সূচনা করেনি। কিছুদিন আগে ইরিত্রিয়া, মাদাগাস্কা, বুরুন্ডি, তানজানিয়া সহ আফ্রিকার বেশ কিছু দেশ ভ্যাকসিনেসন কর্মসূচি পরিচালনা করবে না বে জানিয়েছে। এমনকি তারা তাদের দেশে হু এর দেওয়া সামাজিক দূরত্ব বিধি, মাস্ক, স্যানিটাইজারের মতো বিষয় গুলোকেও গুরুত্ব দেবে না বলে জানিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories