Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নিষিদ্ধ মাদক কোকেন সহ গ্রেফতার বিজেপি নেত্রী

নিউজ ডেস্ক : নিষিদ্ধ মাদকসহ কলকাতায় গ্রেফতার হয়েছেন বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা হুগলি জেলা যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। পেশায় মডেল-অভিনেত্রী পামেলাকে শুক্রবার নিউ আলিপুর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী ও বিজেপি নেতা প্রবীর দে-কেও।

বিজেপি নেত্রী মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে খবর পাওয়া গেছে। আগেই এমন বিষয়টি নজরে আসে পুলিশের। বহুদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিল নার্কোটিক্স সেল। এদিন সকাল থেকেই বিজেপি নেত্রীর ওপর চোখ রাখেন তদন্তকারীরা।

তার পর নিউ আলিপুরে তার গাড়ি থেকে ১০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করে পুলিশ। তার সঙ্গীর কাছেও মাদক ছিল বলে জানিয়েছে পুলিশ। এই মাদকের বাজারমূল্য লক্ষাধিক রুপি।

বিধানসভা ভোটের আগে যখন রাজ্যে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে, ঠিক সেই সময়ই বিজেপি-কে চরম অস্বস্তিতে ফেললেন তাদের রাজ্যস্তরের নেত্রী পামেলা। জানা গিয়েছে, পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গী প্রবীর কুমার দে, নিউ আলিপুরের এনআর স্ট্রিটে একটি কফি শপের বাইরে দীর্ঘদিন ধরেই মাদক সরবরাহ করতেন বলে খবর ছিল নিউ আলিপুর থানার কাছে। পুলিশ জানিয়েছে, তারা সেখানে এসে গাড়ি থামাতো। ব্যক্তিগত রক্ষীরা গাড়িটি ঘিরে ফেলতেন। এরপর, মাদক সংগ্রহকারীরা বাইক নিয়ে এসে তাদের কাছ থেকে মাদক নিয়ে যেত।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories