Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংখ্যালঘু যুব ফেডারেশনের সেমিনার

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দেগঙ্গার এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি নিজের মাতৃভাষার সম্মান বাঁচাতে প্রান দেওয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ বিশ্বজুড়ে বাংলা ভাষার আন্তর্জাতিক গৌরবে ভাষা শহীদদের অবদানের প্রশংসা করেন।

আলোচনা সভায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশকিছু কর্মসূচি গ্রহনের জন্য আগামী শনিবার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে উত্তর ২৪ পরগনা ও বসিরহাট জেলার সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ বাবর হোসেন, শিক্ষক আলি আকবর, শিক্ষক ফিরোজ আহমেদ, হাফেজ খলিলুর জামান, রজিদুল ইসলাম, আল আমিন সহ বিশিষ্টজনেরা।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories