Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

এবার বাড়ল রেলের ভাড়া!”বিনা প্রয়োজনে কেউ যাতে না ট্রেনে ওঠে সে জন্য ভাড়া বৃদ্ধি,” অদ্ভুত যুক্তি সরকারের

নিউজ ডেস্ক : করোনার আঘাত এবং লকডাউন এর ধাক্কায় বেসামাল আপামর ভারতীয় অর্থনৈতিক অবস্থা। কিন্তু তারপরেও মোদি সরকার বাড়িয়ে চলেছে পেট্রোল ডিজেল দুধ রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম। এবার বাড়ল রেলের ভাড়া। কিন্তু আশ্চর্যজনক ভাবে মোদি সরকার এই ভাড়া বৃদ্ধির সপক্ষে এক অদ্ভুত যুক্তি খাড়া করেছে। অকারনে যাতে কোনো যাত্রী ট্রেন সফর না করে সেজন্যই নাকি বৃদ্ধি করা হয়েছে ভাড়া এমনই যুক্তি দেয়া হয়েছে মোদি সরকারের তরফ থেকে।

উল্লেখ্য করোনার লকডাউন এর সময় থেকে দেশব্যাপী সাধারণ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। গত ডিসেম্বর মাস থেকে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে মোদি সরকার স্বল্প দূরত্বের টিকিটের দাম বৃদ্ধি করে। যার ফলে সমস্যায় পড়ে বেসামাল অর্থনৈতিক অবস্থায় পতিত সাধারণ যাত্রীরা। তবে ভাড়া বৃদ্ধি যে আদতে সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা করা হয়েছে এটা বোঝানোর জন্য প্রেস ইনফরমেশন বিউরো ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য টিকিটের দাম খানিকটা বৃদ্ধি করা হয়েছে সাধারণ যাত্রীদের বিনা কারণে সফর অনুৎসাহিত করার জন্য। এর ফলে করোনার আবহে সামাজিক দূরত্ব বৃদ্ধি রক্ষায় আরও সুবিধা হবে। তবে এমন উদ্ভট যুক্তি সাধারণ মানুষ বোঝে তার প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই।

দেশের অন্যান্য রেলওয়ে জোন এর সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব রেল, পূর্ব রেল এবং নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের ক্ষেত্রেও বৃদ্ধি করা হয়েছে ভাড়া। রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, বর্তমানের প্যাসেঞ্জার ট্রেন গুলিতে রিজার্ভেশন টিকিট ছাড়া সফর করা সম্ভব নয়। সেকেন্ড সিটিং নিতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিলছে না কোন কনসেশন ও। তার ওপরে এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের ওপর যে এক বিরাট বোঝা তা বোঝা কঠিন নয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories