Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

এলাকায় সন্ত্রাসী চালাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জমা করেছিল শুভজিৎ ও কৌশিক পান্ডা, উদ্ধার করলো পুলিশ

দক্ষিণ 24 পরগনা : বিধানসভা ভোটের আগে এলাকায় অশান্তি এড়াতে তৎপর হয়ে উঠলো পুলিশ। উদ্ধার দুটি আগ্নেয় অস্ত্র সহ কার্তুজ। গ্রেফতার এক দুষ্কৃতী।এলাকায় সন্ত্রাসী চালাতে আগ্নেয়অস্ত্র ও কার্তুজ জমা করেছিল শুভজিৎ ও কৌশিক পান্ডা। রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোসোবা থানা আরামপুরের বাসিন্দা শুভজিৎ মন্ডল ওরফে বাপি মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এরপর তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরার মুখে উঠে আসে আর এক দুস্কৃতির নাম। এরপর একই গ্রামের বাসিন্দা কালু ওরফে কৌশিক পান্ডার বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। কালুর বাড়ি থেকে একটি আগ্নেয় অস্ত্র কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশি তল্লাশির সময় বাড়িতে ছিল না কালু। যেখানে উদ্ধার হয়, একটি লং ব্যারেল আগ্নেয় অস্ত্র এবং একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র। এছাড়াও 5 রাউন্ড কার্তুজ বারোটি বোর মেকার উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক কালুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories