Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভাঙড়ে আই এস এফের সমর্থনে দেওয়াল লিখন বামেদের

নিজস্ব সংবাদদাতা: কাঁধের ওপর নিশ্বাস ফেলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর সাথে সাথেই ভোট প্রচার উঠেছে তুঙ্গে। ইতিমধ্যেই তৃনমূল ও বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করলেও বাকী রয়ে গিয়েছে ভাঙ্গড়ে বামেজোটের প্রার্থীর নাম। কিন্তু তার আগেই বাম-কংগ্রেস সমর্থকেরা ১৪৮ নং ভাঙ্গড় বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে,সেই নিয়েই ছড়িয়েছে চাঞ্চল্য।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাদের বিশ্বাস ভাঙ্গড়ে এই মহাজোট থেকে আইএসএফ এর কর্মীকেই প্রার্থী করা হবে।বাম-কংগ্রেস-আই এস এফ জোট থেকে ভাইজানের কর্মীরই প্রার্থী করা হবে ভাঙ্গড়ে সে নিয়ে নিশ্চিত বাম সমর্থকেরা।তারই জন্য চলছে প্রচার ও দেওয়াল লিখন।ইতিমধ্যে তৃণমূল থেকে আরাবুল ইসলাম টিকিট না পাওয়ায় ভাঙ্গরের প্রার্থী কে হবে সে নিয়ে রাজনৈতিক মহল ছাড়াও নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

দেওয়ালে – দেওয়ালে, অলিগলিতে উঠছে স্লোগান,”চোরেদের দল বদল নয়, দিনবদলের লক্ষ্যে ভাইজান এর আইএসএফ প্রার্থীকে বিপুল ভোটে, ভোট দিয়ে জয়ী করুন।”

ভাইজানের হয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন বাম সমর্থকেরা, তাদের বিশ্বাস এই মহাজোট থেকে ফুরফুরা শরীফ এর পীরজাদার নতুন দল আইএসএফ এর প্রার্থীই দাঁড়াবে। পিরজদা আব্বাস সিদ্দিকী খুব অল্প সময় এর মধ্যে রাজনৈতিক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। বাংলার রাজনীতিকে তিনি কড়া প্রতিদ্বন্দ্বী হিসাবে কড়া টক্কর দেবেন বলে ধারণা করা যাচ্ছে।

বাম কংগ্রেসে ও আইএসএফ এর জোটের ভাঙড়ে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষনা না হলেও দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভাঙড় বিধানসভা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories