Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নামায পড়া যাবে না ঐতিহাসিক চারমিনার মসজিদে! বলল ASI

নিউজ ডেস্ক : সাংবিধানিকভাবে স্বীকৃত ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা শব্দটি আজ উপহাসের পাত্র। যখন সরকারি পৃষ্ঠপোষকতায় একের পর এক হিন্দু মন্দির গুলো সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে, বিচারব্যবস্থার মদতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে সরকারি সাহায্যেই গড়ে তোলা হচ্ছে রাম মন্দির ঠিক সেই সময়ই ভারতের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত একের পর এক মুসলিম স্থাপত্যগুলির পরিচিতি বদলে সেখানে মুসলিমদের উপাসনার অধিকার কেড়ে নিচ্ছে ভারতের ফ্যাসিবাদী সাম্প্রদায়িক শক্তি। তারই ধারাবাহিকতায় এবার হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনার মসজিদে এখন নামাজ পড়া বন্ধ। বার বার অবেদন করেও এখনো মসজিদটি খুলতে দেয়নি সরকার। মসজিদে পুনরায় নামাজ পড়ার অনুমতি চেয়ে হায়দ্রাবাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দপ্তরে আবেদন জানায় স্থানীয় কংগ্রেস নেতা মোহাম্মদ এরশাদ খান। সেখান থেকে জানানো হয় তাদের মসজিদটি খোলার ব্যাপারে অনুমতি দেওয়ার কোনো অধিকার নেই। দপ্তরটি থেকে মুসলিমদেরকে বলা হয় দিল্লিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরে এই ব্যাপারে যোগাযোগ করার জন্য।

ঐতিহাসিক কুলি কুতুব শাহ মসজিদটি হায়দ্রবাদের কুতুবশাহী সাম্রাজ্যের বাদশাহ কুলি কুতুব শাহ ১৫৯০-৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদটির দ্বিতীয় তলটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো প্রতিষ্ঠার পর থেকে। আর তৃতীয় তলের পশ্চিমদিকের সুন্দরভাবে সাজানো অংশটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু এখন সেখানে আর নামায পড়তে পারে না মুসলিমরা। বহুবার দরবার করেও এব্যাপারে নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পায়নি মুসলিমরা। হায়দ্রাবাদের মুসলিম সংগঠনগুলো কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে এই ব্যাপারে প্রত্নতাত্ত্বিক বিভাগ, দিল্লির সঙ্গে আলোচনা করে বিষয়টিতে তাদের উদ্বেগ নিরসন করে মুসলিমদের ঐতিহাসিক অধিকার যাতে তারা ফিরে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories