Saturday, September 5, 2026
28 C
Kolkata

স্বামী যশবীরের মুসলিমবিদ্বেষী মন্তব্যের বিতর্কিত ভিডিও ভাইরাল: কন্বর যাত্রার আগে চাঞ্চল্য

কন্বর যাত্রা শুরু হওয়ার আগে মুজাফফরনগরের এক সাধু স্বামী যশবীর মহারাজের একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। এই ভাইরাল হওয়া ভিডিওতে তিনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, যেটি নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে স্বামী যশবীর মুসলিমদের “জিহাদি” বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন, মুসলিম ধর্মাবলম্বীরা হিন্দুদের অনুভূতিতে আঘাত করতে মুসলিমরা হিন্দু নাম ব্যবহার করে দোকান চালাচ্ছেন।

তিনি আরও বলেন, এবারের যাত্রায় প্রায় ৫ হাজার “হিন্দু বীর” মোতায়েন থাকবে, যেন কোনো মুসলিম দোকানদাররা যাত্রাপথে দোকান চালাতে না পারে। এমনকি দোকানদারদের ধর্ম জানানো বাধ্যতামূলক করার দাবিও জানান তিনি।

গত বছর এমনই এক আদেশ মুজাফফরনগর পুলিশ জারি করেছিল, যা পরে সুপ্রিম কোর্টে স্থগিত হয়। কোর্ট জানায়, দোকানে কেবলমাত্র নিরামিষ বা আমিষ খাবার বিক্রি হয় কি না, সেটাই লেখা যাবে। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories