Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আবার তাজ মহলে শিব পুজোর অপচেষ্টা! পিছনে কারা?

তাজমহলে শিবপুজো করার অভিযোগে বৃহস্পতিবার এক মহিলা সহ ৩ জনকে আটক করল সিআইএসএফ। ধৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে কাদের প্রশ্রয়ে বা মদতে কোনো গেরুয়া উগ্রবাদী এই কাজ করতে পারে? উল্লেখ্য এমন ঘটনা যোগী মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু সরকার তাদেরকে তাৎক্ষণিকভাবে লোক দেখানো ভাবে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়। এর পেছনে কি উগ্র হিন্দুত্ববাদী যোগী সরকারের হাত আছে কি না তদন্ত করে দেখার দাবি মুসলিমদের।

আজ মহা শিবরাত্রি। এদিন সকালে তাজমহল চত্বরে সেন্ট্রাল জলাশয়ের কাছে দিয়ানা বেঞ্চের সামনে এক মহিলাকে বসে থাকতে দেখেন সিআইএসএফ কর্মীরা। কাছে গিয়ে দেখেন রীতিমতো মন্ত্র পড়ে আরতি করছেন তিনি। এরপরেই তাঁকে আটক করা হয়। তাঁর দুই সঙ্গীকেও আটক করা হয়েছে। ধৃত মহিলার নাম মীনা দিবাকর। স্থানীয় হিন্দু মহাসভা শাখার চেয়ারপার্সন তিনি। শিবরাত্রিতে শিবপুজো করতেই তাজমহলে এসেছিলেন। বিধিভঙ্গের অভিযোগে ধৃতদের তাজগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ। ধৃতদের থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে যান হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট ও জেলা সভাপতি রৌনক ঠাকুর। 
নিয়ম অনুযায়ী তাজমহল চত্বরে কোনওরকম ধর্মীয় রীতি–নীতি নিষিদ্ধ।

গত বছর অক্টোবরেও তাজমহল চত্বরে হনুমান চালিশা পাঠের অভিযোগে এক মহিলাকে আটক কর হয়। তাজমহলকে তেজমহল নামক ভুয়া কাল্পনিক শিব মন্দির দাবি করে সেখানে পূজা করতে চেয়ে বার বার আদালতে গিয়েছে উগ্র হিন্দুত্ববাদিরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories