Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

প্রয়োজন হলে তৃণমূলকেই সমর্থন করবে কংগ্রেস, বললেন কংগ্রেস নেতা ও সাংসদ আবু হাসেম

নিউজ ডেস্ক : ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস নেতা এবং সাংসদ আবু হাশেম খান চৌধুরী। প্রয়োজন পড়লে রাজ্য কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন বলে তিনি জানিয়ে দিলেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মালদা দক্ষিণের এই প্রবীণ কংগ্রেস নেতা বলেন, যদি কখনো এমন পরিস্থিতি হয় যে বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের মধ্যে একটিকে সমর্থন জানাতে হবে তখন আমরা স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেসকেই বেছে নেব।

রাজ্যের এবং দেশের স্বার্থে বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করা কখনোই কংগ্রেসের পক্ষে সম্ভব হবে না বলে তিনি জানিয়েছেন। তবে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের ভোট পরবর্তী আঁতাত তৈরি হয় সেক্ষেত্রে বর্তমান কংগ্রেস বাম দল এবং আই এস এফ এর মধ্যে বর্তমানে যে জোট রয়েছে তার ভবিষ্যৎ কি হবে তাও প্রশ্নের মুখে পড়তে পারে। উল্লেখ্য এখনো পর্যন্ত আইএসএফ এবং কংগ্রেসের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু আসনে চূড়ান্ত হয়ে ওঠেনি। তার মাঝেই আবু হাশেম খান চৌধুরীর মতো প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories