Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তর

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। তবে এখনও তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি। সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, ভারতীয় সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করেছেন স্বপনবাবু। সেজন্য তাঁর রাজ্যসভা সদস্যপদ খারিজের দাবি জানান মহুয়া। এরপরই ইস্তফা দিলেন তিনি৷২০১৬ সালের এপ্রিলে স্বপন দাশগুপ্তকে রাজ্যসভার সদস্য মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি। সংবিধানের দশম তফসিল অনুযায়ী, সংবিধানের ৯৯ ধারা বা ১৮৮ ধারা মেনে শপথগ্রহণের ছ’মাসের পর রাজ্যসভার কোনও মনোনীত সদস্য যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে। সংবিধানের ৯৯ ধারা এবং ১৮৮ ধারা আইনপ্রণেতার শপথগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে।

গত রবিবার স্বপন দাশগুপ্তর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপি প্রার্থী করায় আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের তরফে তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছে৷ মহুয়া মৈত্র দাবি করেছেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, স্বপনবাবু ভোটে দাঁড়াতে পারেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। যদিও এর পরিপ্রেক্ষিতে স্বপন দাশগুপ্ত কোনও মন্তব্য করেননি।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories