Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

এখানে সুড়ঙ্গ করে মৃতদেহ লোপাট করে দেওয়া হত,বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো

বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচন। তার আগের দিন হুগলির সিঙ্গুর এবং গোঘাটে নির্বাচনী সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোঘাটের সভা থেকে বিজেপির পাশাপাশি সমানভাবে ইশারা করলেন সিপিএম তথা বামেদের। তিনি বলেন, ” সিপিএমের সময় গোঘাট, আরামবাগ, গড়বেতার কি অবস্থা ছিল আমি জানি। একবার আমি গড়বেতায় মিটিং করতে গিয়েছি।

এক বৃদ্ধা আমাকে বললেন, আমাকে একটা বন্দুক দিতে পারো। আমি প্রশ্ন করলাম বন্দুক নিয়ে মা কি করবেন? তিনি বললেন দুই ছেলের হত্যার বদলা নেবেন। এই ছিল সিপিএম। সবাইকে খুন করে ভয়ের পরিবেশ জারি রেখেছিল। গোঘাটে সুড়ঙ্গ করেছিল। এখান দিয়ে প্রচুর মৃতদেহ লোপাট করে দেওয়া হয়। আমি যদি তখন থেকে নিয়মিত এখানে না আসতাম, তাহলে কি হতো ভেবে দেখুন”।

অত্যন্ত ভাবনাচিন্তা করেই সিপিএম তথা বামেদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছেন মমতা। কিছুদিন আগেও তিনি প্রতিটি জনসভা থেকে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন বামেদের কাছে।

মমতা বলতেন, আপনারা সরকার করতে পারবেন না। তাই বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট দিন। কিন্তু এতে তৃণমূলের লাভ হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল। যে মমতা প্রবলভাবে সিপিএমের বিরোধিতা করে গিয়েছেন দীর্ঘ সময় ধরে, এখন যদি তিনি একটু নরম ভাবে কথা বলেন বামেদের সম্পর্কে, তাতে অন্য রকম বার্তা যেতে পারে তৃণমূল ভোটারদের কাছে।

প্রধানত এই কারণেই মমতা বেশ কয়েকদিন ধরেই বিজেপির পাশাপাশি সিপিএম তথা বামেদের প্রবল আক্রমণ করছেন। বুধবার গোঘাটের সভা থেকে তিনি বামেদের ব্যাপক আক্রমণ করেছেন। এর পাশাপাশি বিজেপিকে নিশানা করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। তিনি বলেন, ” বিজেপি বাংলাকে ঘৃণা করে। অতীতেই আমরা বহুবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ব্যাপারে আবেদন করেছি।

কিন্তু কেন্দ্র তাতে সম্মতি দেয়নি। ওরা বাংলাকে সম্মান করে না। জেনে রাখুন বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। বাংলাকে হাথরস হতে দেব না।

একটা মেয়ের গায়ে হাত দিতে দেব না।” সেইসঙ্গে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের বার্তা দিয়েছেন সভা থেকে। মমতা বলেন, ” চাকরি দেব, প্রচুর কর্মসংস্থান হবে। স্বাস্থ্যসাথী পাবেন। কিন্তু সবাইকে অনুরোধ করছি কেউ বিজেপিকে ভোট দেবেন না।”

এদিন ফের তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, ” খাইয়ে-পরিয়ে মানুষ করেছি। এখন বুঝতে পারছি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। নন্দীগ্রামে আমার কর্মীদের উপর মারধর করা হচ্ছে। হামলা করা হচ্ছে। তুমিও লড়বে, আমিও লড়ব। কিন্তু আমাদের কর্মীর ওপর হামলা কেন? শুধু নির্বাচন বলে চেপে যাচ্ছি। না হলে দেখে নিতাম কার কত ক্ষমতা।

কে কত বড় নেতা!” এভাবেই তিনি আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। এর পাশাপাশি সিঙ্গুর থেকেও বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। এদিন হুগলিতে দুটি সভা করে ফের নন্দীগ্রামে ফিরে যাচ্ছেন মমতা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories